২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চানাচুর খেয়ে এক শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের আইরল গ্রামে বিষাক্ত চানাচুর খেয়ে শুক্রবার ভোরে নিহাদ নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 11:07 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের আইরল গ্রামে বিষাক্ত চানাচুর খেয়ে শুক্রবার ভোরে নিহাদ নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ছয়জন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখলাখ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে আইরল গ্রামের আরিফ উদ্দিন ঠাকুুরের বাড়ির লোকজন পাশের বাজারের একটি দোকান থেকে চানাচুর কিনে এনে মুড়ি মিশিয়ে খায়। কিছুক্ষণের মধ্যেই আরিফ উদ্দিনের তিন ছেলে ও ঈদ উপলক্ষে তার বাড়িতে বেড়াতে আসা চার আত্মীয়সহ মোট সাত জন অসুস্থ হয়ে পড়ে। নিহাদকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়। অসুস্থদের আশঙ্কাজনক অবস্থায় সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন দিনা বেগম (২৫), তার দুই ছেলে বিজয় (৮) ও উদয় (৪), আরিফ উদ্দিন ঠাকুরের অপর দুই ছেলে আদনান (১২) ও নোওসাদ (৮) এবং ভাতিজা রাকিবুল (৮)। সরাইল থানা পুলিশ চানাচুর বিক্রেতা ফরহানকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৬৫৬ ঘ.