২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন নিহত, নিখোঁজ অন্তত ৪

ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরগামী নীলসাগর এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে গিয়ে দু'যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত চারজন। বুধবার পাবনার ভাঙ্গুড়ার শরৎনগর কইডাঙ্গা রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। সেতুর ওপরের লোহার পাতের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা পানিতে পড়ে যায় বলে জানিয়েছে রেল পুলিশ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

পাবনা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরগামী নীলসাগর এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে গিয়ে দু'যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত চারজন। বুধবার পাবনার ভাঙ্গুড়ার শরৎনগর কইডাঙ্গা রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। সেতুর ওপরের লোহার পাতের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা পানিতে পড়ে যায় বলে জানিয়েছে রেল পুলিশ কর্তৃপক্ষ। ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি শরৎনগর কইডাঙ্গা সেতুতে উঠলে এর ওপরকার লোহার পাতের সঙ্গে ধাক্কা খেয়ে ছাদে থাকা অন্তত ২০ জন যাত্রী পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করে। এদের একজন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধাপেরহাটের আব্দুল কাদের (৪০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ছয়জনকে পাবনা সদর হাসপাতালে ও চারজনকে ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানিতে পড়ে যাওয়া যাত্রীদের মধ্যে অন্তত চারজন নিখোঁজ আছে বলে জানান মাহাবুবুর রহমান। তিনি বলেন, "ছাদে ভ্রমণকারী যাত্রীদের কোনো টিকেট ছিল না। তাদের বেশিরভাগই নিম্ন আয়ের দিনমজুর। তারা কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে বাড়ি ফিরছিল।" দুর্ঘটনার পর বিকেল ৪টা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে নীলসাগর এক্সপ্রেস ঘটনাস্থল ছেড়ে গেলে আবার চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসএনডি/এমএইচবি/২০৩৯ ঘ.