২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়রথের পথে পথেদুর্নীতিবাজদের মতো যুদ্ধাপরাধীদেরও ধরা দরকার: মুক্তিযোদ্ধা মজিদ

দুর্নীতিবাজদের মতো যুদ্ধাপরাধীদের বিচার হলে সবচেয়ে বেশি খুশি হতেন মেহেরপুরের প্রত্যন্ত অঞ্চলের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুল মজিদ পাতান আলী। রাজনৈতিক সরকার ভবিষ্যতেও যুদ্ধাপরাধীদের বিচার করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তার। তাই বর্তমান সরকারের সময়েই এ বিচার প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে মনে করেন মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের সময় নিরাপত্তার রক্ষীর দায়িত্বপালনকারী এ মুক্তিসেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিবাজদের মতো যুদ্ধাপরাধীদের বিচার হলে সবচেয়ে বেশি খুশি হতেন মেহেরপুরের প্রত্যন্ত অঞ্চলের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুল মজিদ পাতান আলী। রাজনৈতিক সরকার ভবিষ্যতেও যুদ্ধাপরাধীদের বিচার করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তার। তাই বর্তমান সরকারের সময়েই এ বিচার প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে মনে করেন মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের সময় নিরাপত্তার রক্ষীর দায়িত্বপালনকারী এ মুক্তিসেনা। আবদুল মজিদ পাতান আলী '৭১ এ যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরে; প্রশিক্ষণ নিয়েছিলেন ভারতের শিকারপুর ক্যাম্পে। মেহেরপুরের আম্রকাননে প্রবাসী সরকারের যে শপথ অনুষ্ঠান হয়েছিলো, তাতে তিনি একজন নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তার পায়ে গুলি লাগে। এরপর থেকে মজিদ পঙ্গু , তার ডান পা অকেজো। মুক্তিযুদ্ধে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে আবদুল মজিদ পাতান বলেন, "বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করতে যুদ্ধে গিয়েছিলাম। কোনো পিছুটান সে সময়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। স্বপ্ন ছিল