চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহর থানাধীন শাপলা আবাসিক এলাকায় মঙ্গলবার গভীর রাতে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুনে প্রায় দুই লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে হালিশহরে শাপলা আবাসিক এলাকার আবুল খায়েরের মালিকানাধীন তিনটি কাঁচা মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
আগুনে একই মালিকের পাঁচটি বসতঘরও আংশিক পুড়ে যায় বলে প্রহ্লাদ সিংহ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৩২১ ঘ.
bdnews24