২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন হবে খুলনা বা মংলার কাছে

খুলনা বা মংলার কাছে কোনো এক স্থানে দ্বিতীয় সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা বা মংলার কাছে কোনো এক স্থানে দ্বিতীয় সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)। মঙ্গলবার 'এসইএ-এমই-ডব্লিওই-৪ কেবল এর রিডানডেন্সি এবং দ্বিতীয় সাবমেরিন কেবলের প্রয়োজনীয়তা' শীর্ষক এক মতবিনিময় সভায় বিটিটিবির প্রধান কর্মাধ্যক্ষ (নিরাপত্তা ও পর্যবেক্ষণ) লেফটেনেন্ট কর্নেল জিয়াউর রশীদ সফদার এ তথ্য জানান। বিটিটিবি-র উদ্যোগে এ মতবিনিময় সভায় মূল প্রবন্ধ তিনিই উপস্থাপন করেন। জিয়াউর রশীদ সফদার বলেন, "বাংলাদেশের স্থলভাগে ব্রাঞ্চ লাইন কাটা যাওয়া বা সংযোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা গভীর সমুদ্রে স্থাপিত অংশের তুলনায় বেশি। এ কারণে নিরবচ্ছিন্ন টেলিযোগযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সাবমেরিন কেবলের বিকল্প পথ প্রয়োজন। আগামী তিন বছরের চাহিদা, বিকল্প পথে বর্তমান সাবমেরিন কেবলের যোগযোগ ব্যবস্থা চালু রাখার প্রয়োজনের বাংলাদেশের জন্য দ্বিতীয় সাবমেরিন কেবল প্রয়োজন।" তিনি জানান, এ মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার জন্য ছয়টি প্রস্তাব রয়েছে। এমসিএস কেবল, টিআইসি সাবমেরিন কেবল, এশিয়া আমেরিকা গেটওয়ে কেবল (এএজি), এসইএ-এমই-ডবি