ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাংগস ভবনের ছাদ ধসে পড়ার দশম দিনে মঙ্গলবার ধ্বংস্তূপ থেকে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আব্দুর রহিম (২০)। সে ফরিদপুরের মধুখালী উপজেলার মচমন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ নিয়ে র্যাংগস ভবন থেকে উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়ালো ১১ তে।
সোমবার ভবনটির ভেতর থেকে একে একে পাঁচটি লাশ উদ্ধার করা হয়। এর তিনদিন আগে শনিবার পাওয়া যায় একজনের লাশ। ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৎপরতা চালিয়ে দমকল কর্মীরা উদ্ধার করেছিল চারটি লাশ।
ধংসস্তূপের ভেতর আরও একটি লাশ আছে বলে দুর্ঘটনার দিন রক্ষা পাওয়া শ্রমিকরা শ্রমিকরা দাবি করেছেন। তারা জানান, র্যাংগস ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা শিল্ড সিউরিটিজের শহীদুল ইসলাম এখনো নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার উদ্ধার করা রহিমের লাশসহ সোমবার উদ্ধার পাওয়া ফরিদ মিয়া (২৬), মো. জিরু মোল
bdnews24