২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

মেঘনা নদীতে চর জাগায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নদী খননের মাধ্যমে চর পড়া অংশে নাব্যতা স্বাভাবিক করার পর আবার ফেরি চলাচল শুরু হবে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক আলমগীর কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 03:43 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

চাঁদপুর, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে চর জাগায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নদী খননের মাধ্যমে চর পড়া অংশে নাব্যতা স্বাভাবিক করার পর আবার ফেরি চলাচল শুরু হবে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক আলমগীর কবির। তিনি বলেন, "মেঘনা নদীতে চর জাগায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চাঁদপুরের হরিনাঘাট থেকে শরীয়তপুরের আলুরবাজার রুটে 'ঢাকা' ও 'কুমিল্লা' নামে দুটি ফেরি চলাচল করত। দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩১ ঘ.