২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যা মামলা

মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটিতে আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে কেরানীগঞ্জের ভাওয়াল খান বাড়ি ও চর ঘাটা (পরে শহীদনগর নামকরণ করা হয়) গ্রামে দুই মুক্তিযোদ্ধাসহ কয়েক হাজার নিরীহ গ্রামবাসীকে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ খান সোমবার সকালে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য হাকিম আশিকুল খবিরের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার বাকি আসামিরা হলো