২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র' নির্মাণ কাজ শেষ পর্যায়ে

'মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র' স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন মেহেরপুরের মুজিবনগরে অস্থায়ী সরকার গঠণ ও শপথ গ্রহণের স্থানটির স্মৃতি রক্ষার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ৪৫ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ওই কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কাসেম মাহবুবুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন । তিনি বলেন, আগামী বছরের জুন মাসে প্রকল্পটি প্রথম পর্যায়ের কাজ শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 06:48 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র' স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন মেহেরপুরের মুজিবনগরে অস্থায়ী সরকার গঠণ ও শপথ গ্রহণের স্থানটির স্মৃতি রক্ষার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ৪৫ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ওই কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কাসেম মাহবুবুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন । তিনি বলেন, আগামী বছরের জুন মাসে প্রকল্পটি প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। প্রকল্প এলাকায় বাংলাদেশের একটি বিশালকায় মানচিত্র স্থাপিত হবে। শুধুমাত্র মানচিত্র নির্মাণেই ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এছাড়াও প্রায় আট কোটি টাকা ব্যয়ে ৩৮টি ভাস্কর্য, ডিওরোমা ও রেপ্লিকা নির্মাণ ও স্থাপন করা হবে। বাকী টাকা ব্যয় করা হবে অত্যাধুনিক প্রশাসনিক ভবন নির্মাণসহ আনুষাঙ্গিক কাজের জন্য। গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেবিবি নামে একটি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর মুজিবনগরের স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়া হয়। পরে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করে ১৯৯৮ সালের প্রকল্পের কাজ শুরু হয়। প্রথমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন শুরু করলেও ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা হলে প্রকল্পটি নতুন মন্ত্রণালয়ে স্থানান্তর হয়। এ ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কাসেম মাহবুবুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী বছরের জুন মাসে প্রকল্পটি প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে আরো একটি প্রকল্প হাতে নেয়া হবে। ওই প্রকল্পের অধীনে স্মৃতিকেন্দ্র তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষন ও পরিচালনার জন্য জনবল নিয়োগ এবং সৌন্দর্য বর্ধণের কাজ করা হবে। যা স্মৃতিকেন্দ্রটিতে দর্শণার্থীদের কাছে দর্শণীয় করে তুলবে।" তিনি বলেন, "সরকার পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধের সব স্মৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেবে। এর অংশ হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংস্কার এবং রক্ষণাবেক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/ এএইচডি-ইএইচবি/জিএনএ/১২৩৮ ঘ.