২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

বাংলাদেশে ইতালির বিদায়ী রাষ্ট্রদূত প্লেত্রো বালেরো বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 05:07 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে ইতালির বিদায়ী রাষ্ট্রদূত প্লেত্রো বালেরো বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতি দুই দেশের সম্পর্কোন্নয়নে বালেরোর ভূমিকার প্রসংশা করেন। এছাড়া ঘূর্ণিদুর্গতদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোয় ইতালি সরকারকে ধন্যবাদ জানান তিনি। নির্বাচন কমিশন ঘোষিত নির্ধারিত সময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। প্লেত্রো বালেরো আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ইতালির দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/২২৫০ ঘ.