২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শ্রমিকের লাশ উদ্ধার

ফরিদপুর জেলা কারাগারের পশ্চিম পাশের জঙ্গলে বুধবার গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আফজাল (৪৮) নামের এক মটর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ফরিদপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর জেলা কারাগারের পশ্চিম পাশের জঙ্গলে বুধবার গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আফজাল (৪৮) নামের এক মটর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আফজাল সুর্বণ পরিবহণের কাউন্টার মাস্টার ছিলেন। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০৭ ঘ.