ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- থার্টি ফার্স্ট নাইটে এ বছর রাজপথে নামতে পারছে না উৎসবপ্রেমী মানুষ। জরুরি অবস্থা বলবৎ থাকায় ওই রাতে ঢাকা শহরের অভিজাত এলাকা গুলশান, বনানী, উত্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগে কোন রকম জমায়েত বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
একই সঙ্গে থার্টি ফাস্ট নাইটে কেউ যেন মাদক সেবন করে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে সেজন্য আগে থেকেই মদ বিক্রির সঙ্গে জড়িত দোকান, বার, হোটেল ও মোটেলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
এ ব্যাপারে সতর্ক থাকার জন্য পুলিশসহ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র সচিব আবদুল করিম। পুলিশ ও র্যাবসহ বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় ঈদুল আজহা ও বড়দিনের নিরাপত্তার ব্যাপারে বিশদ আলোচনা করা হয়। সা
bdnews24