২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ উঠেছে, ২১ ডিসেম্বর ঈদ

বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় ১৪২৮ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২১ ডিসেম্বর পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা তওহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদ ওঠার হিসাব অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 12:40 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় ১৪২৮ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২১ ডিসেম্বর পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা তওহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদ ওঠার হিসাব অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।" এদিকে, সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম সচিব মুহম্মদ আতাউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. ফজলুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ হাসিনুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন, স্পারসোর চেয়ারম্যান মো. নাজমুল হুদা খান, আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক শাহ আলম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মুহম্মদ ইসলাম গণী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ নুরুদ্দীনসহ জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এমকে/এসএনডি/এমএ/২০৪৩ ঘ.