২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহের সেই অভিযোগের বিষয়ে ১৮ ডিসেম্বর আদেশ দেবে আদালত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের অভিযোগটির বিষয়ে ১৮ ডিসেম্বর আদেশ দেবে আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী আদেশের এ দিন ধার্য করেন। এ সময় বাদি ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের অভিযোগটির বিষয়ে ১৮ ডিসেম্বর আদেশ দেবে আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী আদেশের এ দিন ধার্য করেন। এ সময় বাদি ফজলুর রহমান উপস্থিত ছিলেন। বাদির আইনজীবী শফিউল বশর ও মুহাম্মদ আব্দুর রাজ্জাক আদালতে বলেন, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান রাষ্ট্রদ্রোহিতার মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ও তদন্ত কাজ সম্পর্কে যথাযথ আইন না জেনে এবং আদালতের নির্দেশ অবজ্ঞা করে মামলাটি ফেরত পাঠিয়েছেন। আইনজীবীরা অভিযোগ করেন, ওই পুলিশ কর্মকর্তা অনুমোদন নেয়ার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোতে যোগাযোগ করেনি। এ পর্যায়ে বিচারক এমরান হোসেন বাদিকে প্রশ্ন করেন, "এ মামলায় আপনি কী চান?" বিচারকের প্রশ্নে ফজলুর রহমান বলেন, "মামলাটিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আমলে নিয়ে সব মুক্তিযোদ্ধাদের প্রতি ন্যায়বিচার করুন।" অভিযোগটির বিষয়ে শুনানি শেষে বিচারক ১৮ ডিসেম্বর আদেশ দেয়া হবে বলে জানান। মামলাটি নেয়া হবে কি না, তা সেদিনই নির্ধারিত হবে। গত ৫ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যুদ্ধাপরাধ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সা