২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর হাসপাতালে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

যশোর জেনারেল (আড়াই'শ বেড) হাসপাতালে সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি করে। বুধবার এ কমিটির রিপোর্ট দেয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 09:33 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

যশোর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর জেনারেল (আড়াই'শ বেড) হাসপাতালে সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি করে। বুধবার এ কমিটির রিপোর্ট দেয়ার কথা রয়েছে। মঙ্গলবার যশোর কারাগারের জেলার কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। তিনি জানান, কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হোসেনকে। অপর সদস্যরা হলেন- যশোর কারাগারের উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন), কুষ্টিয়া জেল সুপার, যশোর জেলা প্রশাসক ও সহকারী পুলিশ সুপারের প্রতিনিধি। বৃহস্পতিবার থেকে এ কমিটির কাজ শুরু করার কথা বলে জানিয়েছেন কামরুল ইসলাম। শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে জেলারের প্রবেশে বাধা দেয়ার ঘটনায় কারারক্ষীদের হামলায় তিনজন চিকিৎসকসহ ১৫/১৬ জন আহত হন। এ ঘটনার পর সুষ্ঠু বিচারের দাবিতে চিকিৎসকরা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন। এ পরিস্থিতিতে ওই দিন রাতে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২০ ঘ.