দিনাজপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শহরের সরকারি কলেজের সামনে সোমবার রাতে আনিসুর রহমান (৩২) নামে এক নিরাপত্তা রক্ষীকে কুপিয়ে হত্যা করেছে দুস্কৃতকারীরা।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের সুইহারী আমিন সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনিসুর রহমান সোমবার রাতে দিনাজপুর সরকারি কলেজের সামনে দায়িত্ব পালনকালে দুস্কৃতকারীরা তাকে কুপিয়ে ফেলে যায়। তার চিৎকারে টহল পুলিশ ছুটে এসে সঙ্গে সঙ্গে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত জানান, আনিসুর মারা গেছেন।
সাজ্জাদ হোসেন জানান, আনিসুরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আনিসুর রহমান দিনাজপুর সদর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৪ ঘ.
bdnews24