কুমিল্লা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার বিবির বাজার সীমান্তের কর্কট বাজার থেকে পথের দুপাশে হাজার হাজার শিশু-কিশোর, নারী-পুরুষের ভিড়। সোমবার দুপুরে এ পথে দেশে ফিরেছে বাংলার বীরশ্রেষ্ঠদের কনিষ্ঠ সিপাহি হামিদুর রহমানের দেহাবশেষ। সবার চোখ কফিনটির দিকে। দেশের ভেতর যতদূর এগোচ্ছিল তার কফিন, তত বেশি ভারি হয়ে উঠছিল সেটি ফুলে ফুলে। এরপর যেন মানুষের স্রোতে ভেসে কফিনটি কুমিল্লা শহর হয়ে পৌঁছায় ময়নামতি সেনানিবাসে। হামিদুরের প্রতি পথে পথে মানুষের ভালবাসা আর শ্রদ্ধা নিবেদনের কথা জানিয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি আতিবুর রহমান।
কর্কট বাজার স্কুল বন্দর সীমান্ত দিয়ে হামিদুর রহমানের দেহাবশেষের কফিনটি যখন দেশের মাটিতে প্রবেশ করে তখন সময় দুপুর সোয়া দুইটা। বিডিআরের কুমিল্লা সেক্টরের কমান্ডার লে. কর্নেল নূর আলম ও ৩৩ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আবদুল মুকিম ত্রিপুরা রাজ্যের সোনামুড়ী জেলার নগর পশ্চায়েতের চেয়ারম্যান শ্যামল চক্রবর্তীর কাছ থেকে পরম যতে
bdnews24