২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির সাবেক সদস্য ড. মাহফুজুর রহমানের আট বছর কারাদণ্ড

আয়কর ফাঁকি ও সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমানকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ৫৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পৃথক দুটি ধারায় হওয়া এ সাজা এক সঙ্গে কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 10:35 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকি ও সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমানকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ৫৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পৃথক দুটি ধারায় হওয়া এ সাজা এক সঙ্গে কার্যকর হবে। সোমবার ময়মনসিংহের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আনিসুজ্জামান এ রায় দেন। রায়ে ড. মাহফুজুর রহমানকে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ধারায় তিন বছর এবং সম্পদের হিসাব গোপন রাখার দায়ে ১৬৬ ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়। তিনি বর্তমানে পলাতক। গত ৭ অক্টোবর তার বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন ময়মনসিংহ কর সার্কেল-২ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. আমজাদ হোসেন। মামলার অভিযোগে বলা হয়, ড. মাহফুজ ২০০২-২০০৩ থেকে ২০০৬-২০০৭ কর বছরে ৫৭ লাখ ১২ হাজার ৪০৪ টাকা কর ফাঁকি দিয়েছেন। এছাড়া তিনি আয়কর বিবরণীতে দুই কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৪৪০ টাকা মূল্যের সম্পত্তির তথ্য গোপন করেছেন। ২৯ মে সম্পত্তির হিসাব জমা দিতে ড. মাহফুজুর রহমানকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১০ জুন তিনি প্রতিনিধির মাধ্যমে হিসাব বিবরণী জমা দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৫ ঘ.