২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে বীরশ্রেষ্ঠ হামিদুরকে বরণে ব্যাপক প্রস্তুতি

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের দেহাবশেষ সোমবারই দেশে আসছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিনই ভারতের ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করছে হামিদুরের শেষ চিহ্ন। এ উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 02:15 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের দেহাবশেষ সোমবারই দেশে আসছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিনই ভারতের ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করছে হামিদুরের শেষ চিহ্ন। এ উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কাসেম মাহবুবুল আলম রোববার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। সচিব জানান, বিবির বাজার সীমান্ত দিয়ে সোমবার বিকালে বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ কুমিল্লায় নিয়ে আসা হবে। রাতে তা কুমিল্লা সেনানিবাসে রাখা হবে। পরদিন দেহাবশেষ ঢাকায় আনা হবে। জাতীয় প্যারেড স্কোয়ারে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনশেষে বীরশ্রেষ্ঠ হামিদুরকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের পাশে পুনঃসমাধিস্থ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মুক্তিযুদ্ধের বীর সেনানী হামিদুরের দেহাবশেষ আনতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হুমায়ুন কবীর খানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল এখন ত্রিপুরা অবস্থান করছে। এ দলে বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাই ফজলুর রহমানও রয়েছেন। সচিব মাহবুবুল আলম জানান, ত্রিপুরার আম্বাসা গ্রাম থেকে হামিদুর রহমানের দেহাবশেষ নিয়ে সোমবার বিকেল ৩টায় ফিরতি পথে রওনা হবে প্রতিনিধিদল । ওই রাতেই তারা সড়কপথে কুমিল্ল