ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নারী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য অধ্যাপক লতিফা আকন্দ ও অধ্যাপক ড. হোসনে আরা বেগমকে ২০০৭ সালের 'বেগম রোকেয়া পদক' দিচ্ছে সরকার।
শনিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস পালন উপলক্ষে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পদক বিতরণ করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/২২০৭ঘ.
bdnews24