ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক সাহায্য বিষয়ক মার্কিন সংস্থা ইউএসএআইডি'র সহকারী প্রশাসক ও সংস্থাটির বিশ্বস্বাস্থ্য ব্যুরোর প্রধান ড. কেন্ট হিল শনিবার টুঙ্গি ও ভালুকায় কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন।
শুক্রবার তিনি তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।
বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্ট হিল শনিবার ইউএসএআইডির সাহায্যপুষ্ট টঙ্গির সূর্যের হাসি স্বাস্থ্য ক্লিনিক ও ভালুকার সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) খাবার স্যালাইন কারখানা পরিদর্শন করবেন।
এছাড়া তিনি ঢাকায় বাংলাদেশ এইচআইভি/এইডস কর্মসূচিও পরিদর্শন করবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৭১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইউএসএইড বাংলাদেশকে পাঁচশ কোটি ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে, যার অর্ধেকের বেশি এসেছে খাদ্য সহায়তা হিসেবে। চলতি বছর সংস্থাটি বাংলাদেশকে সাত কোটি ৮০ লাখ ডলার উন্নয়ন ও খাদ্য সাহায্য দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এমএআর/এমএ/১৯৪০ঘ.
bdnews24