২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গ্রামীণফোন নির্বাহীর

অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে যদি গ্রামীণফোনের কোনো কর্মকর্তা জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডারস ইয়েনসেন। এক বিবৃতিতে তিনি বলেন, "অনিয়মের মাধ্যমে কিছু অবৈধভাবে ভিওআইপি ব্যবসা প্রতিষ্ঠানকে সেবা দেয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 12:27 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে যদি গ্রামীণফোনের কোনো কর্মকর্তা জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডারস ইয়েনসেন। এক বিবৃতিতে তিনি বলেন, "অনিয়মের মাধ্যমে কিছু অবৈধভাবে ভিওআইপি ব্যবসা প্রতিষ্ঠানকে সেবা দেয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে।" বিষয়টি তার নিজেরও অগোচরে ছিল বলে বিবৃতিতে ইয়েনসেন দাবি করেন। তিনি বলেন, "আমরা পুরো বিষয়টির মূল খুঁজে বের করতে চাই। একইসঙ্গে আমি নিশ্চয়তা দিচ্ছি, গ্রামীণফোনের কেউ যদি এতে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।" একইসঙ্গে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর অভিযানে সহায়তা দেয়া হবে বলেও জানান ইয়েনসন। গ্রামীণফোনের কর্মকর্তা বলেন, "সর্বসা