২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ আনতে প্রতিনিধি দল ত্রিপুরায়

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতিনিধি দল ত্রিপুরা গেছে। শুক্রবার কুমিল্লা সীমান্ত হয়ে তারা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতিনিধি দল ত্রিপুরা গেছে। শুক্রবার কুমিল্লা সীমান্ত হয়ে তারা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন কবীর খান সাত সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন। এ দলে বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাই ফজলুর রহমানও রয়েছেন। শুক্রবার বিকাল ৩টায় প্রতিনিধি দলটি কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে পৌঁছে। কুমিল্লার জেলা প্রশাসক মো. মনজুরুর রহমান, পুলিশ সুপার খোশ আহাম্মেদ, বিডিআর এর কমান্ডার মেজর মোবাশ্বের সেখানে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। চেক পোস্টের কার্যক্রম শেষে পৌনে ৪টার দিকে প্রতিনিধি দলটি ভারতের মাটতে পা রাখে। সেখানে বিএসএফ কর্মকর্তারা তাদের স্বাগত জানায়। সীমান্ত অতিক্রমের আগে প্রতিনিধি দলের নেতা হুমায়ুন কবীর খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে আনতে আগরতলা যাচ্ছি। এই বীর যোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে সমাহিত করা হবে দেশের মাটিতে। এ জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।" আগামী ১১ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড স্কোয়ারে শহীদ হামিদুর রহমানের জানাজা এবং রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান হবে। তার দেহাবশেষ মীরপুরের শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃসমাধিস্থ করা হবে। একাত্তরে ২৮ অক্টোবর সিলেটের ধলই সীমান্তবর্তী স্থানে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে অসম বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। পরে তাকে ভারতের আগরতলার আমপাশায় সমাহিত করা হয়। ১০ ডিসেম্বর শহীদ হামিদুর রহমানের দেহাবশেষ বিশেষ ব্যবস্থায় ত্রিপুরা রাজ্যের আমবাশা থেকে সড়ক পথে কুমিল্ল