যশোর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা ভায়না নুর জামে মসজিদ এলাকা থেকে বুধবার আটশ গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উদ্ধার করা হেরোইনের দাম প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন র্যাবের যশোর ক্যাম্পের উপ পরিচালক সরোয়ার হোসেন।
সরোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শহিদুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। ক্রেতা সেজে ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন র্যাব হেফাজতে আছেন।
শহিদুল ইসলামের বাড়ি বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/
bdnews24