ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে বিধ্বস্ত সুন্দরবনে আগামী এক বছরের জন্য যে কোনো ধরনের গাছ কাটা নিষিদ্ধ করেছে সরকার। অবশ্য এ সময়ে সেখান থেকে মধু বা গোলপাতা সংগ্রহ ও মাছ ধরা যাবে। এ তিন পেশার সঙ্গে জড়িত ছাড়া অন্যদের ক্ষেত্রে বনে প্রবেশাধিকারও সংরক্ষিত করেছে সরকার।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ ও বন উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিম (সি এস করিম)। সভায় মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপদেষ্টা সি এস করিম বলেন, সা
bdnews24