২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোমেনুল হককে (৪৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চিথলিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 10:13 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ফেনী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোমেনুল হককে (৪৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চিথলিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোমেনুল বুধবার রাত সাড়ে ১০টায় পরশুরাম বাজারে তার ঢেউটিনের দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হন। চিথলিয়ায় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মোমেনুল গুরুতর আহত হয়। ওই সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মোমেনুলকে বুধবার রাতেই ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৬ ঘ.