২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দোষ ছিলাম তা আদালতেই প্রমাণ হয়েছে: ড. সাইদুর

ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার মামলায় খালাস পাওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাইদুর রহমান খান বলেছেন, তিনি যে নির্দোষ ছিলেন তা আদালতেই প্রমাণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

রাজশাহী, ০৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার মামলায় খালাস পাওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাইদুর রহমান খান বলেছেন, তিনি যে নির্দোষ ছিলেন তা আদালতেই প্রমাণ হয়েছে। মঙ্গলবার আদালতের রায়ের পর প্রতিক্রিয়ায় জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "গ্রেপ্তারের পরেই আমি বিস্মিত হই। দীর্ঘ একটি আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। প্রথম থেকেই যে নির্দোষ ছিলাম তা আদালতেই প্রমাণ হয়েছে।" সাজাপ্রাপ্ত সহকর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের ধৈর্য ধারণ করতে বলেন। একই মামলায় খালাস পাওয়া অপর শিক্ষক অধ্যাপক আব্দুস সোবাহানের বাসায় টেলিফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে ড. সোবাহানের সঙ্গে কথা বলে তার সহকর্মীরা জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি কারো সঙ্গে কথা বলছেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.