২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

দাউদকান্দির হরিপুরে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল প্রায় ঘন্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

কুমিল্লা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দাউদকান্দির হরিপুরে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল প্রায় ঘন্টা বন্ধ ছিল। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকবুল আহাম্মদ জানান, চট্টগ্রামগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী মা পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ এন্টারপ্রাইজের চালক ও দুজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় দুটি বাসের ২৫ যাত্রী আহত হন। এদের মধ্যে চারজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের গৌরিপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। হতাহত যাত্রীদের পরিচয় জানা যায়নি। পুলিশ বাস দুটি আটক করেছে বলে জানিয়েছেন মুকবুল আহাম্মদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৯ ঘ.