ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাপান-বাংলাদেশ গ্র"পের চেয়ারম্যান সেলিম প্রধানের দায়ের করা প্রতারণার মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে আরো তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মইনুল ইসলাম সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুর দেড়টায় ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহ্সানুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলায় গত ৬ জুন তাকে আরো এক দফা পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত ৩১ মে গুলশান থানায় দায়ের করা এ মামলায় মামুন ও তার অপর দুই সহযোগী কাওসার হাসান বাপ্পি ও রাজিব সিরাজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, আসামিরা বাদির কাছ থেকে আট কোটি ৪০ লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ এবং তাকে ভয়ভীতিও প্রদর্শন করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/১৪০০ ঘ.
bdnews24