২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহের আটকাদেশের বিরুদ্ধে সরকারের প্রতি রুল

'খালেদাপন্থী' বিএনপি নেতা আ স ম হান্নান শাহের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'খালেদাপন্থী' বিএনপি নেতা আ স ম হান্নান শাহের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও মো. আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ হান্নান শাহ্র পক্ষে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। ৭ নভেম্বর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ফেরার সময় সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান বিক্ষুব্ধ কর্মীদের হাতে নাজেহাল হন। এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশ জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে হান্নান শাহসহ ৮ জনকে আসামি করে মামলা করে। ওই মামলায় সেইদিন রাতেই মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হান্নান শাহকে ২৫ নভেম্বর এক মাসের আটকাদেশ দেয় সরকার। ওই আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হান্নান একটি রিট দায়ের করেন। এর ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৬১০ঘ.