ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শাহবাগের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের কাছে বুধবার রাসেল (২২) নামের এক যুবক গুলিতে আহত হয়েছে।
রমনা থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক রেহানা বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজের কাছে থাকা অবৈধ পিস্তলের গুলিতে রাসেল আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
শাহবাগ থানার উপ পুলিশ পরিদর্শক আক্তার মোরশেদ জানান, রাসেলের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল ও ৬ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের পাশে একটি চায়ের দোকানের কাছে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এসময় একজন যুবককে রক্তাক্ত অবস্থায় রমনার জাতীয় টেনিস কমপে
bdnews24