চাঁদপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মতলব দক্ষিণ উপজেলার গৃহবধু রাবেয়া বেগম রাশিদ হত্যা মামলায় স্বামী বোরহানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১-এর বিচারক সহিদুল করিম এ রায় দেন।
বোরহান বর্তমানে পলাতক।
মামলার অপর তিন আসামি কাউসার, সিদ্দিক খান ও হোসনে আরাকে খালাস দেওয়া হায়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৫ মার্চ মতলব দক্ষিণ উপজেলার বোরহান তার স্ত্রী রাবেয়া বেগম রাশিদাকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় রাবেয়ার বাবা আবদুল খালেক থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৩০ ঘ.
bdnews24