২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের অভিযান : সন্ত্রাসী গ্রেপ্তার ও ৮ হাজার অশ্লীল ভিসিডি উদ্ধার

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে র‌্যাব একজন শীর্ষ সন্ত্রাসীসহ ৪ সন্ত্রাসী, ২ হুন্ডি ব্যবসায়ী এবং ৮ হাজার অশ্লীল সিডিসহ একজনকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 03:12 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে র‌্যাব একজন শীর্ষ সন্ত্রাসীসহ ৪ সন্ত্রাসী, ২ হুন্ডি ব্যবসায়ী এবং ৮ হাজার অশ্লীল সিডিসহ একজনকে গ্রেফতার করেছে। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব -৩ শুক্রবার সন্ধ্যায় পল্টন এলাকা থেকে শরীয়তপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে কথিত কুদ্দুস ব্যাপারীসহ ৪ জনকে গ্রেপ্তার করে। অন্য তিনজন হচ্ছে আব্দুল মাতুব্বর হাওলাদার, মজিবুর ব্যাপারী এবং মো: কাজল। এদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাব -৩ শুক্রবার রাতে সুত্রাপুরের আর কে মিশন রোড এলাকা থেকে বশির উল্লাহ এবং মোয়াজ্জেম হোসেন নামে দুই হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। এছাড়া র‌্যাব -২ বঙ্গবন্ধু ষ্টেডিয়াম সুপার মার্কেট এলাকা থেকে ইউনুস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বেশ কয়েকটি অশ্লীল ভিসিডি উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী পূর্ব গোড়ানের এক বাসায় অভিযান চালিয়ে ৮ হাজার অশ্লীল ভিসিডি ও সিডি কপি করার সিডি রাইটার উদ্ধার করা হয়। র‌্যাব -২ শুক্র এবং শনিবার পৃথক অভিযানে আগারগাঁও থেকে ৩ জনকে গ্রেফতার এবং ৩২৪ বোতল ফেনসিডিলও উদ্ধার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/২০৫১ঘ.