চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুন গাঁয়ে শনিবার বিকালে অভিযান চালিয়ে ১১টি বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এর একদিন আগেই সদর উপজেলা থেকে আটটি বোমা উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেলিন আলমগীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল বামুন গাঁয়ের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে ১১টি বোমা উদ্ধার করে। ওই সময় আব্দুল খালেককে (৪৫) গ্রেপ্তার করা হয়।
আব্দুল খালেককে পরে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24