২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিআরইউর সভাপতি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সাজ্জাদুর রহমান অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 07:53 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সাজ্জাদুর রহমান অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের মাসুদুল আলম তুষার এবং ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সংগ্রামের একেএম কামরুজ্জামান হিরুও নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত খসড়া প্রার্থী তালিকায় এদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিষয়টি জানা গেছে। শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হতে পারে। আগামী ৩০ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট হবে। এ বছর ভোটারের সংখ্যা ৭৩৬ জন। গত ২১ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এমএইচবি/০১৩৩ ঘ.