চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি বুধবার চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন অনিয়মের তদন্ত শুরু করেছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কাসেমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি বুধবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত স্থানীয় সার্কিট হাউজে চট্টগ্রাম ওয়াসার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেন।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পরিচালক মোস্তাক উদ্দিন আখতার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে সেগুলোর বিষয়ে ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
কমিটির সদস্যরা বিভিন্ন ফাইলও পরীক্ষা-নিরীক্ষা করেন বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসকে/২৩১৮ঘ.
bdnews24