২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা তার ত্রাণ তহবিলের জন্য সাহায্য নেবেন

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর এর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সাহায্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 04:29 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর এর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সাহায্য পাঠানোর অনুরোধ করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিদুর্গতদের সাহায্য দিতে আগ্রহী সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত অফিস, প্রতিষ্ঠান, হৃদয়বান ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর -৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা- এই ঠিকানায় আর্থিক সাহায্য পাঠাতে পারবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অনুদান হস্তান্তরে ইচ্ছুক ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্যসহ (ঠিকানা, ফোন ও ফ্যাক্স নম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ (ফোনঃ ৮১৫৩০৮২, ফ্যাক্সঃ ৮১৫১৭০০, ৮১১১৪৯০) করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সাহায্য দিতে ইচ্ছুক যে কেউ মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ (দৃষ্টি আকর্ষণঃ অ্যাসাইনমেন্ট অফিসার) বরাবর চিঠিসহ ক্রস চেক সংযুক্ত করে পাঠাতে পারেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/২২২২ঘ.