২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

হত্যা মামলায় বুধবার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ফরিদপুরের জজ আদালতের বিচারক ডি এম সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ফরিদপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় বুধবার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ফরিদপুরের জজ আদালতের বিচারক ডি এম সরকার। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বারভাটিয়া গ্রামের জিন্দার আলী (৪০)। ওই গ্রামের তফুরা বেগম নামে এক নারীকে হত্যার দায়ে তার এ সাজা হয়েছে। আসামির উপস্থিতিতেই আদালত রায় দেয়। মামলার বিবরণে জানা যায়, সৌদি প্রবাসী হান্নান মুন্সীর স্ত্রী তফুরা বেগমকে ২০০৬ সালের ১৩ এপ্রিল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে জিন্দার আলী। ওই বাসায় তত্ত্বাবধায়ক জিন্দার তফুরা বেগমের কাছ থেকে এক লাখ টাকা ধার নেয়। সে টাকা ফেরত চাইলে জিন্দার ক্ষিপ্ত হয়ে ওই হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার দিনই তফুরার ছেলে তোফাজ্জল হোসেন বাদি হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.