চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ এর স্টাফ অফিসার শেখ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নোয়াপাড়ার গুহপাড়া স্কুলের পাশে জনৈক আখতার আলী মুন্সীর পুকুরের পাশে মাটির নিচ থেকে একটি এসএলআর, ৩২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব মঙ্গলবার রাতে ১২০ বোতল বিদেশি মদ ও ১২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫০১ ঘ.
bdnews24