২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরীকে বুধবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 07:13 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরীকে বুধবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের চট্টগ্রাম শাখার পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দামপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের রেস্ট হাউজ থেকে ইমতিয়াজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানায় দায়ের করা বিজয় টিভির আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কমিশন কর্মকর্তা জানান। কোতোয়ালি থানায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ওই মামলায় আসামির তালিকায় সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীও রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩০৮ ঘ.