২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের সাড়ে ৩ কোটি টাকা দিচ্ছে ওরাসকম

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মোবাইল অপারেটর বাংলালিংকের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম টেলিকম সাড়ে তিন কোটি টাকা অনুদান ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 06:14 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মোবাইল অপারেটর বাংলালিংকের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম টেলিকম সাড়ে তিন কোটি টাকা অনুদান ঘোষণা করেছে। মঙ্গলবার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ তহবিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গতদের মধ্যে বিতরণ করা হবে। ঘূর্ণিঝড় বিধ্বস্তদের সহায়তার লক্ষ্যে বাংলালিংক এরই মধ্যে শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ শুরু করেছে। গ্রাহকদের প্রতিটি এসএমএস- এর মাধ্যমে দেয়া ১০ টাকা করে অনুদান প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/১২০৫ ঘ.