২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১টি উপজেলা এখনও অন্ধকারে

সিডর দুর্গত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি উপজেলায় এখনও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। সিডর আঘাত হানার আগে মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও জ্বালানী বিভাগের মধ্যে কোন সমন্বয় বৈঠকও অনুষ্ঠিত হয়নি। সোমবার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিডর দুর্গত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি উপজেলায় এখনও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। সিডর আঘাত হানার আগে মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও জ্বালানী বিভাগের মধ্যে কোন সমন্বয় বৈঠকও অনুষ্ঠিত হয়নি। সোমবার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "৩০ নভেম্বরের মধ্যে সারাদেশেই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।" তিনি জানান, সোমবার দুপুর পর্যন্ত ৩৫৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের উৎপাদন ছিল ৩৪৬৯ মেগাওয়াট। ঘাটতি ছিল ৮১ মেগাওয়াট। উপদেষ্টা বলেন, "বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো)। বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীতে বিদ্যুতের টাওয়ার ভেঙে গেছে। বাগেরহাট-মংলা ১৩২ কেভি, বরিশাল-ভাণ্ডারিয়া ১৩২ কেভি ও ভাণ্ডারিয়া-বাগেরহাট ১৩২ কেভি লাইন সচল করা হয়েছে।" তিনি জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্ষয়ক্ষতি তুলনামুলকভাবে কম হয়েছে। ৪০০ খুটি ভেঙে গিয়েছিল। এদের মধ্যে ৩৬০টি ঠিক করা হয়েছে। মিটার ভেঙে ছিল ১০০০ টি। ক্ষতিগ্রস্ত ৩০টি সাব স্টেশনের মধ্যে ২৫টি মেরামত করা হয়েছে। তপন চৌধুরী বলেন, "২১ নভেম্বরের মধ্যে ওজোপাডিকোর অবশিষ্ট কাজ সমাপ্ত হবে। পল্লী বিদ্যুতের কাজ সমাপ্ত হবে ৩০ নভেম্বরের মধ্যে।" বিদ্যুৎ সচিব ড. ফাওজুল কবির খান বলেন, "ঝড় মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের প্রস্তুতিই নেওয়া হয়েছিল। তবে জ্বালানী বিভাগের সঙ্গে কোনও বৈঠক হয়নি। তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবগুলো জেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হলেও এখনও ২১টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি।" ডেসার চেয়ারম্যাান ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান বলেন, "ধানমণ্ডি-উলন গ্রিডে ভূ-গর্ভস্থ কেবলের ত্র"টি খুঁজে বের করা হয়েছে। সোমবার রাতে ক্ষতির পরিমাণ দেখা যাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/এমএ/২০২১ঘ.