২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার পৌর চেয়ারম্যান মাহবুব বরখাস্ত

বগুড়া পৌরসভার চেয়ারম্যান মাহবুবুর রহমান রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দা শাহানা বারী স্বাক্ষরিত একটি ফ্যাক্সবার্তা এসেছে। তাতে বলা হয়েছে, মাহবুবুর রহমান একাধিক ফৌজদারি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 01:04 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

বগুড়া, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া পৌরসভার চেয়ারম্যান মাহবুবুর রহমান রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দা শাহানা বারী স্বাক্ষরিত একটি ফ্যাক্সবার্তা এসেছে। তাতে বলা হয়েছে, মাহবুবুর রহমান একাধিক ফৌজদারি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৮ জুলাই গ্রেপ্তার হওয়ার পর বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চারটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৭ ঘ.