সাইফুল আলম বাবু
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় শহরের আবাসিক এলাকা নতুনবস্তি। এই এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান; নতুনবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়। একেবারে বেমানান হলেও এ দুটি প্রতিষ্ঠানের মাঠে প্রতি রোববার ও বৃহস্পতিবার বসে গবাদি পশুর হাট। এজন্য বিদ্যালয় দুটি এখন 'গরুহাটি স্কুল' নামেই পরিচিত।
হাটের দিনগুলোতে দুপুরের আগেই বিদ্যালয় ছুটি। এর সঙ্গে পশুর মল-মুত্রের দুর্গন্ধ তো রয়েছেই। এ দুঃসহ অবস্থা থেকে এখন মুক্তি চায় বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থীরা।
নতুনবস্তি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টা থেকেই হাট বসে। এ জন্য সকাল থেকেই গরুর হৈ-হাম্বা আর চিৎকার-চ্যাঁচামেচিতে ক্লাশ করাই যায় না। আর যেখানে সেখানে পশু ও মানুষের মলমুত্র ত্যাগের কারণে দুর্গন্ধে টেকা দায়।"
একই শ্রেণির সিফান হোসেন আজন বলেন, "হাটের দিন পুরো স্কুল ধুলোয় ভরা থাকে। খেলতে মাঠেও নামতে পারি না।"
চতুর্থ শ্রেণির সোনিয়া আকতার রিতু বলেন, "গরুর গুতো খাওয়ার ভয়ে ক্লাশরুম থেকে বের হতে পারি না।"
তারা আরো জানায়, পরিচিতরা বলে, 'তোরাতো গরুহাটি স্কুলে পড়িস।' এ জন্যও তাদের মন খারাপ হয়।
নাম প্রকাশ না করার শর্তে নতুনবস্তি বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন, "হাটে আসা লোকজনের জন্য এখানে গণশৌচাগার না থাকায় ক্রেতা-বিক্রেতারা বিদ্যালয় ভবন ঘেঁষে মল-মূত্র ত্যাগ করে। এতে শ্রেণি কক্ষে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।"
একই অভিযোগ পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলামেরও। তিনি বলেন, "গরুর হাট বসায় শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া করতে অসুবিধা হয়। হাটে আসা লোকজন অনেক সময় অশালীন ভাষায় কথা বলেন।"
নতুনবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন জানান, হাটের দিনগুলোতে দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের হতে দেয়া হয় না। পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান জানান, হাট বসার কারণে দুই দিনই দুপুরের আগেই ছুটি দিয়ে দিতে হয়।
হাটটি স্থানান্তরের জন্য সংশ্লি
bdnews24