ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদকে পাকিস্তানে হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬২ বছর বয়সী ইয়াসমিন মুর্শেদ ২০০৬ সালের ৩১ অক্টোবর থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত তত্ত্বাধায়ক সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি স্কলাসটিকা স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া তিনি আরও কয়েকটি বাণিজ্যিক ও সেবামূলক সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন। তিনি ১৯৬৭ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও ১৯৬৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০০৪৪ ঘ.
bdnews24