২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ ছিল না নীলগঞ্জের আশ্রায়ন প্রকল্পও

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নে আন্ধারমানিক নদীর তীর ঘেঁষে গড়ে তোলা আশ্রায়ন প্রকল্পের বাড়িগুলোও সিডরের তাণ্ডব আর জলোচ্ছ্বাসের পানি থেকে রেহাই পায়নি। ১৫ নভেম্বর রাতে এসব বাড়ির বাসিন্দাদেরও ছুটেতে হয়েছে আরো নিরাপদ কোনো আশ্রয়ের খোঁজে। কলাপাড়া থেকে জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ সহ সম্পাদক সঞ্জয় দে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 04:44 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

পটুয়াখালী, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কলাপাড়া শহরে ঘূর্ণিঝড় সিডর কী রকম তাণ্ডব চালিয়েছে তা বোঝা যায় আন্ধারমানিক নদীর তীরে দাঁড়ালে। যে ফেরিটি কলাপাড়া আর মহিপুরের মধ্যে চলাচল করতো সেটি এখন উল্টে আছে চড়ায়। ঢাকা-খেপুপাড়া রুটের দ্বিতল লঞ্চ পূবালী আটকে আছে নদী তীর থেকে বেশ খানিকটা ভেতরে ধানকলের চাতালে। আরো অনেক বড় মাপের নৌযানের একই দশা করেছে সিডর। নদীর তীর ধরে শহর রক্ষা বাঁধের পাশে ঘরবাড়ি ভেঙে স্তূপ হয়ে আছে। নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে আন্ধারমানিকের তীর ঘেঁষে সার বেঁধে গড়ে তোলা হয়েছে আশ্রায়ন প্রকল্পের বাড়িগুলো। এসব বাড়ির বাসিন্দাদেরও ১৫ নভেম্বর রাতে আশ্রয়ের জন্য ছুটতে হয়েছে আরো নিরাপদ কোনো আশ্রয়ের খোঁজে। সেখানকার হরিদা ও মাহিনূর জানালেন, ঝড় আসবে জেনেও বাড়ির মায়া ছাড়তে না পেরে রাত ১০টা পর্যন্ত সেখানেই ছিলেন তারা। কিন্ত আন্ধারমানিকের পানি যখন বাড়িতে ঢুকতে শুরু করল, তখন কেবল প্রাণটুকু নিয়ে বাঁধের ওপরে চলে যান তারা। ওই আশ্রয় কেন্দ্রে ঝড়ের রাতে মারা যান হাজেরা খাতুন (৬৫)। ছেলের বউ পরীবানুকে নিয়ে ঘরেই ছিলেন তিনি। পরীবানু বলেন, "বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না বইলা বান্ধের উপড়ে যাই নাই। রাইত সাড়ে ১০টার দিকে ঘরে পানি আইতে শুরু করল। প্রথমে কপাট দিছি। ভাবছি পানি আহন বন্ধ হইব। এরপর দেহি কোমর সমান পানি। আম্মারে বাইরের ঘর থেইকা ভিতরের ঘরে নিয়া চৌকিতে বহাইলাম। এরপর দরজা খুইলা চিক্কুর দিয়া আশপাশের লোকজনরে বোলাই