২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর কলাপাড়ায় রাষ্ট্রপতির ত্রাণ বিতরণ

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার ঘূর্ণিঝড় বিধ্বস্ত কলাপাড়া উপজেলায় ত্রাণ বিতরণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 12:48 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

পটুয়াখালী, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার ঘূর্ণিঝড় বিধ্বস্ত কলাপাড়া উপজেলায় ত্রাণ বিতরণ করেছেন। স্থানীয় সাংবাদিক এনামুল কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতি দুপুর ১টায় হেলিকপ্টারে করে কলাপাড়ায় পৌঁছেন। তিনি কলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। রাষ্ট্রপতি ঘূর্ণিঝড়ে নিহত ১৪ জনের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে সাহায্য দেন। এছাড়া দুর্গতদের মাঝে একটি শাড়ি, একটি লুঙ্গী এবং পাঁচ কেজি করে চাল বিতরণ করেন তিনি। ত্রাণ বিতরণ শেষে দেড়টার দিকে রাষ্ট্রপতি কলাপাড়া ত্যাগ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৩ ঘ.