ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বৃহস্পতিবার রাতে সংঘঠিত ভয়াবহ ঘূর্ণিঝড়ে জাতীয় বিদ্যুৎ সরবরাহ লাইনে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় দফায় বিপর্যয় ঘটাতে রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি)ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী এক সংবাদ ব্রিফিং-এ জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেন,"বিদ্যুৎ সরবরাহ সচল করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। শুক্রবার দুপুর নাগাদ তা চালু হলেও সন্ধ্যায় আবারও বিপর্যস্ত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/পিসি/এমএ/১৯৩০ঘ.
bdnews24