২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের নিলয় হত্যার দায়ে চার জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হরমোহনী গ্রামে শিশু নিলয় অপহরণ ও হত্যার দায়ে চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

রাজশাহী, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হরমোহনী গ্রামে শিশু নিলয় অপহরণ ও হত্যার দায়ে চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাজশাহী দ্রুত বিচার আদালতের বিচারক এটিএম মেসবাউদ্দৌলা এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, এরশাদ আলী, আশরাফুল ইসলাম রেন্টু, নূর মোহাম্মদ ওরফে কালু ডাকাত ও আবুল কালাম আজাদ। এরা সবাই উল্লাপাড়ার হরমোহনী গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সােেলর ১২ জানুয়ারি হরমোহিনী গ্রামের আব্দুল হালিমের ১১ বছর বয়সী ছেলে আশিকুর রহমান নিলয়কে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। টাকা না দেয়ায় নিলয়কে হত্যা করা হয়। ১৫ জানুয়ারি নিলয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিলয়ের বাবা আব্দুল হালিম সলঙ্গা থানায় ১১ জনকে আসামি করে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৯ ঘ.