ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় 'সিডর' এর আশঙ্কায় ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। বাস চলাচল এখনো বন্ধ করা হয়নি। তবে বাসের যাত্রী সংখ্যা স্বাভাবিকের তুলনায় খুবই কম। রেল যোগাযোগ বন্ধ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই।
অভ্যন্তরীণ রুটগুলোয় সব ধরনের লঞ্চ ও ট্রলার চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী বন্দর কর্মকর্তা মো. শহিদুল্ল
bdnews24